প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার সাংবাদিকদের জন্য মানবাধিকার সাংবাদিকতা-বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার ২৫ জন সাংবাদিক অংশ নেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)। প্রশিক্ষণ দেন জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ ও বিএমএসএফের মহাসচিব খায়রুজ্জামান কামাল। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মতিন, সাংবাদিক জোনাব আলী, ডাবলু কুমার ঘোষ, এম এ মাহবুব, ইমতিয়ার ফেরদৌস, জাকির হোসেন, ফয়সাল মাহমুদ প্রমুখ।