প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার খালিয়াজুরীতে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন কমিশন এই প্রশিক্ষণের আয়োজন করে। জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মোহ্তাসিমসহ ১০টি উপজেলার নির্বাচন কর্মকর্তা, খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এতে প্রশিক্ষক ছিলেন। ২২ মার্চ খালিয়াজুরী উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫৮ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১৭৮ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৩৫৭ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।