প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিশু একাডেমীতে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের জেলা কার্যালয়ের আওতাধীন গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী শিক্ষকদের বনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। সভাপতিত্ব করেন ওই প্রকল্পের জেলা শাখার সহকারী পরিচালক শাহ মো. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) তৌহিদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর জেলা শাখার উপপরিচালক স্টিফেন মুর্মু, পঞ্চগড়ের বোদার শ্রী শ্রী বোদেশ্বরী মন্দিরের সভাপতি নীতিশ কুমার বকশী। সঞ্চালনা করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা শাখার ফিল্ড সুপারভাইজার হরি কিংকর রায়। এতে ২৩৭ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নিচ্ছেন।