প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাগর নদী জলে, মাছ চাষে সোনা ফলে’ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খাঁচায় মাছ চাষ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ। প্রশিক্ষণে এলাকার ২০ জন মৎস্যচাষি অংশ নিচ্ছেন।