প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের তিন মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ গতকাল বুধবার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। জেলার ৩০০ কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম গতিশীল ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিভিল সার্জন জয়নাল আবেদীন জিল্লুর সভাপতিত্বে বক্তব্য দেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অজয় কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, পৌর মেয়র আবদুল জলিল, দুপ্রক সভাপতি সামিউল ইসলাম, শিল্পকলা একাডেমির সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাংবাদিক আহসান হাবীব, চিকিৎসক কে কে পাল, সুভাষ চন্দ্র প্রমুখ।