প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি) তিন মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বুধবার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রধান প্রশিক্ষক ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাইম হাসান, চিকিৎসক নাসরিন সুলতানা প্রমুখ। রমজান আলী বলেন, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম গতিশীল করতে ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।