প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও বেসরকারি সংস্থা ভার্ডের উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে পরিচালনা কমিটির সভাপতি মহিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত সভায় কাউন্সিলর মো. সিকন্দর আলী ও ভার্ডের প্রকল্প সমন্বয়ক ফজলুল হক বক্তব্য দেন। প্রশিক্ষণে ১৫ শিক্ষার্থী অংশ নেয়। ভার্ডের প্রকল্প কর্মকর্তা নজমুল ইসলাম প্রশিক্ষণ সঞ্চালনা করেন।