প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানসম্মত ধান ও গম বীজ উৎপাদনের কৌশল ও কম পানি লাগে এমন ফসল আবাদে উৎসাহিত করতে গতকাল সোমবার নওগাঁর পোরশায় কৃষক পর্যায়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ হয়। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমডিএর চেয়ারম্যান আকরাম হোসেন চৌধুরী। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বিএমডিএর নওগাঁ-১ ও ২ জোনের নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক চৌধুরী ও পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান উপস্থিত ছিলেন।