প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৮ সাইক্লিং প্রশিক্ষণ ক্যাম্প গতকাল বুধবার শেষ হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এই ক্যাম্পের আয়োজন করে। পঞ্চগড় পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেন জাতীয় সাইক্লিং ফেডারেশনের প্রধান প্রশিক্ষক সাহিদুর রহমান ও সহকারী প্রশিক্ষক জাহাঙ্গীর আলম। ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে ১২ জন ছেলে ও আটজন মেয়ে অংশ নেন। বিকেলে পুলিশ লাইনসের ড্রিলশেডে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সাইক্লিং পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপপরিচালক (স্থানীয় সরকার) আবু হোরায়রা, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সায়খুল ইসলাম উপস্থিত ছিলেন।