প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বগুড়ার দুপচাঁচিয়ায় নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের (সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা) নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ে পাঁচ শতাধিক কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন। ২৮ মে উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোট নেওয়া হবে। প্রশিক্ষণে বক্তব্য দেন ইউএনও শাহেদ পারভেজ, জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, ওসি নজরুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মতিয়ূর রহমান, মঞ্জুরুল আলম, সুদীপ কুমার রায়, আছিয়া বেগম, আয়েশা আকতার প্রমুখ। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|