প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে জিংকসমৃদ্ধ ধানবীজ উৎপাদন, প্রক্রিয়াজাত ও সংরক্ষণবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গত মঙ্গলবার আরডিআরএস মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আফতাব হোসেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম ও মোহসিন রেজা। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার ক্রয়ের জন্য এক হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়।