প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আর ডি এম মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে ১৬ শতাধিক নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ মে উপজেলার সাতটি ইউনিয়নের ৭২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ৭২ জন প্রিসাইডিং, ৫২০ জন সহকারী প্রিসাইডিং ও ১ হাজার ৪০ জন পোলিং কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ১৬ শতাধিক নির্বাচনী কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়।