প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ হয়েছে। গতকাল মঙ্গলবার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ে এ প্রশিক্ষণ হয়। সভায় প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা মিলে ১ হাজার ৭৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম, কুমিল্লা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সদর দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।