প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার পাঁচটি ইউপিতে ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন ভোট হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম প্রমুখ।