প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ঔষধি ও ভেষজ গাছের চাষ, সংগ্রহ এবং বাজারজাতকরণ-বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে গতকাল রোববার। সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের সিভিল সার্জন মো. হাবিবুর রহমান, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার দাস চৌধুরী, সরকারি ইউনানি মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মুহিবুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত্যুঞ্জয় বিশ্বাস ও মর্ডান আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি মেডিকেল কলেজের প্রভাষক মনিরুজ্জামান।