প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ৪ জুন উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।