প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে স্থানীয় সংবাদকর্মীদের আর্নিং অ্যান্ড লার্নিং-বিষয়ক এক দিনের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামছুদ্দিন সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল হাসান। বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নে সহযোগিতা করেন বেসরকারি সংস্থা সুশীলন। প্রশিক্ষক হিসেবে ছিলেন সুকান্ত বিশ্বাস, শেখ নাজমুল হোসেন, সিব্বির আহমেদ ও রহমত-এ-খুদা।