প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় আউটসোর্সিংয়ের ওপর গতকাল সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বেসরকারি সংস্থা সুশীলনের সহযোগিতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এর আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমান। প্রশিক্ষক ছিলেন সুশীলনের সহকারী পরিচালক সচ্চিতানন্দ বিশ্বাস, রিসোর্স অফিসার সুব্রত সাহা, চয়ন রায় ও জয় সরকার। কর্মশালায় ৩০ জন সাংবাদিক অংশ নেন।