প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় অটিজম যুবকদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় হোমনার পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা বদিউল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রসুল, চিকিৎসক মো. শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।