প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গতকাল শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ আয়োজিত ‘বাড়ি বসে বড়লোক’ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় অনলাইনে আয়বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ৪৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক খান, প্রশিক্ষক মো. আল আমিন, মো. ফয়সল হক প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, যুবশক্তিকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য।