প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার কৃষক প্রশিক্ষণ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা এ টি এম হামিম আশরাফ ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস কৃষকদের ওই প্রশিক্ষণ দেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশিক্ষণ হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ রুম্মান আক্তার বলেন, এতে ৬০ জন কৃষক অংশ নেন।