প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী খামারি বন্ধুচাষিদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার উপজেলা মৎস্য বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক। বক্তব্য দেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাব হোসেন চৌধুরী, অংশগ্রহণকারীদের মধ্যে রেজাউল করিম তালুকদার প্রমুখ। উপজেলার ধামাইনগর ও ব্রহ্মগাছা ইউনিয়নের ১৮ জন মৎস্যচাষি দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন।