প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত মঙ্গলবার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) তিন মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে। এ উপলক্ষে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা সিভিল সার্জন আবুল ফাত্তাহ মো. আহসান আলী অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হক খন্দকার, প্রধান প্রশিক্ষক ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাইম হাসান, নাসরিন সুলতানা প্রমুখ।