প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে হিজড়া জনগোষ্ঠীর ৫০ দিনব্যাপী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্স গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গত ২২ জুন দিনাজপুর আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে ওই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছিল। কোর্সে ৫০ জন হিজড়া অংশ নেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্টিফেন মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনও মো. আবদুর রহমান এবং আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. আবদুর মজিদ।