প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় অধিক পরিমাণে মুগডাল ও সুগন্ধি ধান উৎপাদন, বাজারজাতকরণ ও আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার শুরু হয়েছে। সকাল ১০টার দিকে ভোলার বেসরকারি সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন। প্রশিক্ষক ছিলেন পিকেএসএফের সহকারী ব্যবস্থাপক মাসুম সরকার, সমন্বয়কারী মোস্তফা কামাল ও আবু বকর। ২০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।