প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে লক্ষ্মীপুরে সাংবাদিকদের জন্য তিন দিনের বনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। গতকাল বুধবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আলী আর রাজি, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।