প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর টেনিস কমপ্লেক্সে স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী টেনিস প্রশিক্ষণ গতকাল রোববার শুরু হয়েছে। জেলা প্রশাসক মীর খায়রুল আলম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। দিনাজপুর স্টেশন ক্লাবের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ওই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করেন স্টেশন ক্লাবের সম্পাদক হুমায়ুন রেজা চৌধুরী শামীম। বিশেষ অতিথি ছিলেন এসপি হামিদুল আলম। উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের চিফ কোচ মোজাহিদুল, টেনিস ফেডারেশনের প্রশিক্ষক রিফাত সিং প্রমুখ।