প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খরাপ্রবণ ও লবণাক্ত জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষের ওপর গতকাল মঙ্গলবার ৭০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থায়নে ও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র (বারি) সাতক্ষীরার উদ্যোগে এর আয়োজন করা হয়। শহরের বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বারির জেলা বৈজ্ঞানিক কর্মকর্তা আতিকুর রহমান। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জয়দেবপুর বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আ স ম মাহবুবুর রহমান খান।