প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাসব্যাপী দুস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। গতকাল রোববার উপজেলা অফিসার্স ক্লাবে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ইকবাল আখতার। উপজেলা মহিলা ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন, উপজেলা মহিলা ফোরামের সাধারণ সম্পাদক অনিতা রানী দাস, প্রশিক্ষক মাহমুদা পারভীন প্রমুখ। উপজেলা মহিলা ফোরামের উদ্যোগে সেলাই প্রশিক্ষণে ৩২ জন নারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের একটি করে সেলাই মেশিন ও সনদ দেওয়া হয়।