প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল সোমবার থেকে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল সৈয়দপুর প্রেসক্লাবের সহযোগিতায় স্থানীয় সিটি সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার। সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক। বক্তব্য দেন প্রশিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। প্রশিক্ষণে নীলফামারীতে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন।