প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে বেসরকারি সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন, বাংলাদেশের জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী পল্লি প্রাণী সেবাদানকারীদের বাজার যাচাই-বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলার গ্রাম বিকাশ কেন্দ্রের সম্মেলনকক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন সংস্থাটির সমন্বয়কারী মোজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহযোগী সংস্থা ক্যাফোডের কর্মকর্তা হারুনুর রশিদ, কারিতাসের দিনাজপুর অঞ্চলের সহকারী প্রকল্প কর্মকর্তা হিরালাল প্রমুখ। প্রশিক্ষণে রাজশাহী ও দিনাজপুর অঞ্চলের ২৫ জন অংশ নিচ্ছেন।