প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে হিজড়া, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেলাই ও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার শেষ হয়েছে। ৫০ দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন স্থান থেকে ১০০ জন অংশ নেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গত ২২ জুন থেকে এই কার্যক্রম শুরু হয়। কালেক্টরেট সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও অনুদানের টাকা তুলে দেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।