প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উন্নত প্রযুক্তির মাধ্যমে দেশি মুরগি পালন প্রশিক্ষণের উদ্বোধন এবং খামারিদের মাঝে মুরগি বিতরণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক তালুকদার নুরুন্নাহার। অন্যদের মধ্যে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম প্রমুখ।