প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী বক্সিং প্রশিক্ষণ। আগামী ৫ থেকে ১০ অক্টোবর চাঁদপুর স্টেডিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। জাতীয় বক্সিং ফেডারেশন এবং জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় প্রশিক্ষণে অংশ নেবে জেলা পর্যায়ের ১৫ বছর বয়সী কিশোরেরা। সার্বিক তত্ত্বাবধানে থাকবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, চাঁদপুরে প্রথমবারের মতো প্রথম বক্সিং ফেডারেশনের মাধ্যমে এ প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ নিতে আগ্রহীদের ৩ অক্টোবরের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।