প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে অটিজমসহ একীভূত শিক্ষাবিষয়ক শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গতকাল শুক্রবার সকাল নয়টায় ওয়ারেছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাজা মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ। শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। মঙ্গলবার পর্যন্ত প্রশিক্ষণ চলবে।