প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের অনুসন্ধান, খেলাধুলা ও গবেষণাভিত্তিক প্রতিবেদনবিষয়ক প্রশিক্ষণ গতকাল শনিবার শুরু হয়েছে। আট দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)। জিটিআই সম্মেলনকক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক এম মোজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক এস ডি চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ছোলায়মান আলী ফকির এবং প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।