প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল শুক্রবার সকালে ‘নাই নাই ভয় হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার’ স্লোগান সামনে রেখে রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুনিরুল হক। বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহ মো. জাহাঙ্গীর জলিল, সাবেক সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি কাঞ্চন মোস্তফা ও মুনসুরা বেগম। দিনব্যাপী এই প্রশিক্ষণে ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।