প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল বুধবার পয়োনিষ্কাশন কর্মীদের মৃত্যুঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতা-সম্পর্কিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সৈয়দপুর পৌরসভা সম্মেলনকক্ষে। সভাপতিত্ব করেন প্যানেল মেয়র জিয়াউল হক। বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াটার এইডের হেড অব প্রোগ্রাম আফতাব ওপেল, প্রোগ্রাম ম্যানেজার সঞ্জয় মুখার্জি, বাসা প্রকল্পের সুমন কুমার সাহা প্রমুখ। ওয়াটার এইডের অর্থায়নে সৈয়দপুর পৌরসভার সহযোগিতায় আরবান স্যানিটেশন, হাইজিন অ্যান্ড ওয়াটার অ্যাডভান্সমেন্ট (ঊষা) প্রকল্প এই প্রশিক্ষণের আয়োজন করে।