প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে হিজড়াদের জীবনমান উন্নয়নে গতকাল রোববার ৫০ দিনের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় সমাজসেবা কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসমাইল হোসেন। কর্মশালায় অংশ নেওয়া অর্ধশতাধিক হিজড়াকে সৌন্দর্যচর্চা, সেলাই ও কেশ পরিচর্যার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ জানুয়ারি কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোবারক হোসেন সভাপতিত্ব করেন।