প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে ‘মধু চাষি উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) মৌলভীবাজারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য রফিকুর রহমান। কর্মশালার আলোচনা পর্বে বিশেষ অতিথি ছিলেন বিসিক মৌলভীবাজারের ডিজিএম এ এইচ হামিদুল হক চৌধুরী। কর্মশালায় শতাধিক মধুচাষি অংশ নেন।