প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য মাল্টি মিডিয়া ক্লাসরুম বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও সেনবাগ উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন। বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. আলাউল হক ও সুবর্ণচরের জয়নাল আবদীন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ মোহন রায়।