প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (ইউএনও) সূত্রে জানা যায়, এতে সভাপতিত্ব করেন (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী। প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল করিম। এতে উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চবিদ্যালয়ের প্রধানেরা অংশ নেন। ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, উপজেলার সব নাগরিককে তথ্য অধিকার আইন বিষয়ে অবহিত করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি