প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীদের নেতৃত্ব বিকাশ, দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে তিন দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এই প্রশিক্ষণের আয়োজন করে। ফাউন্ডেশনের কার্যালয়ে গত রোববার এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বজলুর রশিদ। ইউএনও জিন্নাত আরা জলি এ সময় উপস্থিত ছিলেন। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি