প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে কর্মরত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে নগরের মাস্টার সেফ রেস্টুরেন্টে শুরু হওয়া এই কর্মশালায় রাজশাহীতে কর্মরত ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করেছে। স্থানীয়ভাবে প্রশিক্ষণ কর্মশালার সমন্বয় করছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন।