প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার দিনব্যাপী মৎস্যচাষিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ হয়। মৎস্য কার্যালয় সূত্র জানায়, সরিষাবাড়ীর আটটি ইউনিয়নের নদী-নালা, জলাশয় ও পুকুরে কীভাবে মিশ্র মৎস্য চাষ করা যায়, সে বিষয়ে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমূল হক ও জেলা মৎস্যখামার ব্যবস্থাপক কবির হাসান।