প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় ‘মানবাধিকারবিষয়ক তথ্যানুসন্ধান ও প্রতিবেদন লিখন’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শহরতলির ত্রিশমাইল এলাকার একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, ঝিনাইদহ ও নড়াইল জেলার ১৮ জন পুরুষ ও ৮ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কীভাবে তথ্যানুসন্ধান করতে হয় বিশেষ করে ঘটনাস্থল, প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রমাণাদি সংগ্রহের কৌশল হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষণ দেন আসকের হিউম্যান রাইটস প্রোটেকশন ও প্রমোশন প্রকল্পের সমন্বয়ক অসিত বিশ্বাস ও প্রশিক্ষক তপতী ভট্টাচার্য। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা