প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট চেম্বার ভবন মিলনায়তনে গতকাল মঙ্গলবার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং অনলাইন ভ্যাট সম্পর্কে করদাতা সচেতনতা সৃজন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যৌথভাবে এর আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার আহসানুল হক। কর্মশালা পরিচালনা করেন একই দপ্তরের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান ও সুশান্ত পাল এবং যুগ্ম কমিশনার এ কে এম নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট চেম্বারের সভাপতি এ কে এম কামরুল হাসান বকুল।