ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনীয়ায় গতকাল মঙ্গলবার বিকেলে জঙ্গিবাদবিরোধী প্রচারণায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও মজুমদার ফাউন্ডেশনের সহযোগিতায় সিলোনীয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার ৫০ জন প্রতিনিধি অংশ নেন। যুব উন্নয়ন অধিদপ্তরের ফেনীর উপপরিচালক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হোসেন, সিলোনীয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, সিলোনীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, স্থানীয় সাংবাদিক আবদুল্লাহ আল-মামুন। মজুমদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নয়ন মজুমদারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান নিমাই মজুমদার এবং যুঁই সোসাইটির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন ভূঞা।
ফেনী অফিস