প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্র মানুষের চোখ খুলে দেয়। দায়িত্বশীল এ পেশার মান বৃদ্ধি পেলে পুরো সমাজ উপকৃত হবে। তাই সাংবাদিকতার সময়োপযোগী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গতকাল সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের শুরুতে বক্তারা এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহির সভাপতিত্বে এ কর্মশালায় অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, একাত্তর টিভির বার্তা সম্পাদক পলাশ আহসান ও পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমুন হাসান।