প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের জন্য ফ্যাশন ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের অর্থায়নে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান। এ ছাড়া জেলা সমবায় কর্মকর্তা হাসমত আলী জোয়ার্দ্দার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনোয়ারা চৌধুরী, প্রশিক্ষক সাবা নওরিন, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি চন্দনা ঘোষ প্রমুখ বক্তব্য দেন।